Saturday, July 6, 2019

ছাত্রীকে ধর্ষণ ! কাওমী মাদ্রাসার শিক্ষক আটক, গণধোলাই !!


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রীকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল খায়ের বেলালী নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাদে আঠারবাড়ি গ্রামের মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। এর আগেও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে।
আবুল খায়ের বেলালী সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোনাকালী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।
এদিকে আবুল খায়ের বেলালীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা অভিযোগ করে, আবুল খায়ের শিক্ষক হিসেবে বাদে আঠারবাড়ি গ্রামে নবনির্মিত মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন। শুক্রবার সকালে মাদ্রাসার এক ছাত্রীকে তিনি তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। এ সময় এলাকার লোকজন ওই শিক্ষককে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ গিয়ে আবুল খায়েরকে আটক করে থানা নিয়ে যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন শিক্ষক আবুল খায়েরকে আটক করে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল জানিয়ে ওসি রাশেদুজ্জামান বলেন, ‘দুই শিশু ছাত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।’

নাউযুবিল্লাহ! হজ্জের পূর্বে কনসার্টের আয়োজন সৌদি আরবে, পপ তারকা নিকি মিনাজ ৷৷


পবিত্র হজ্জ শুরু হওয়ার প্রাক্কালে আগামী ১৮ ই জুলাই  জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ১০০% পর্দা সহকারে হালাল কনসার্ট করতে আসছেন, আমেরিকান নর্তকী নিকি মিনাজ। আশা করছি ডাঃ জাকির নায়েকের পিস টিবি থেকে সরাসরি সম্প্রচার করে আহলে হাদিস, লামাজহাবীদের হালাল ড্যান্স, হালাল গান দেখার সুযোগ করে দিবে কর্তৃপক্ষ।

https://edition-m.cnn.com/2019/07/03/us/nicki-minaj-saudi-arabia-trnd/index.html?r=https%3A%2F%2Fwww.google.com%2F

https://townhall.com/entertainment/yuichirokakutani/2019/07/03/nicki-minaj-saudi-arabia-n2549472

https://egyptianstreets.com/2019/07/03/nicki-minaj-to-perform-at-jeddah-music-festival/

https://www.bbc.co.uk/news/amp/world-middle-east-48861071

Thursday, July 4, 2019

ধর্মের জন্য অভিনয় ছায়লেন দঙ্গল কন্যা জায়রা !!


#ধর্মের_জন্য_অভিনয়_ছাড়লেন_দঙ্গল_কন্যা_জায়রা!

বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। তারপর একের পর এক ছবির প্রস্তাবও আসতে থাকে তার কাছে। গত মার্চে তিনি শেষ করেছেন ‘দ্য স্কাই ইন পিঙ্ক’ ছবির শুটিং। সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’সহ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।

তবে নতুন খবর হলো ১৮ বছরের জায়রা অভিনয়কে বিদায় জানালেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার এমন সাহসী  ঘোষণায় অবাক গোটা বলিউড। ধর্মভীরু জায়রা জানান, অভিনয় ক্যারিয়ার তার বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ইসলামে এই ধরনের অভিনয় হারাম।

অভিনয় ছাড়ার কারণ জানিয়ে গতকাল রবিবার জায়রা ওয়াসিম তার ভেরিফাইড ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটারে লিখেছেন, পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিলো। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগতটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে  বেরিয়ে এসেছি। কারণ, আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।

জায়রা তার পোস্টে আরো বলেন, কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলী, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না  কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।

সূত্র: দৈনিক মানবজমিন, 01/07/2019

Wednesday, June 26, 2019

এরদোগান পেলেন বিশ্বের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যক্তির খেতাব !!


মিসরের রাসিদ নিউজ নেটওয়ার্ক নামের একটি সংস্থা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে বিশ্বের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছে ।

সম্প্রতি একটি জরিপে সংস্থাটি এরদোগানকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে মনোনীত করেন।


রাসিদ নিউজ নেটওয়ার্ক কর্তৃক জরিপে মোট ৩ লক্ষাধিক মানুষ ভোট দিয়েছেন । এতে এরদোগান ৭৭ শতাংশ ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। তাই গত বছরের (২০১৮) সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এরদোগানকে।

মুসলিম ব্রাদারহুডঘেঁষা এ সংস্থাটির জরিপ২০১১ সালের ২৫ জানুয়ারী ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে শুরু হয়। পরে এটি মিশর ও আরব বিশ্বে অনেক প্রভাব ফেলে। এ জরিপে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ৫২ শতাংশ ভোট পেয়ে মিশরের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যাক্তি নির্বাচিত করা হয়েছিলেন।


উল্লেখ্য, গতবছরের শেষের দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ২০১৮ সালের সেরা ‘বিশ্ব মুসলিম ব্যাক্তিত্ব’ বলে ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি দৈনিক পত্রিকা। বিশ্বব্যাপী নির্যাতিত-অসহায় মুসলমানদের পক্ষে কাজ করায় এরদোগানকে এমন প্রসংসায় ভূষিত করে পত্রিকাটি।

fb.com/karimreza24

Tuesday, June 25, 2019

সিলেটের সুহাইলা ৭ বছর বয়সে মায়ের কাছে পুরো কুরআন মুখস্ত করল !!


সিলেটের সুহাইলা ৭ বছর বয়সে মায়ের কাছে পুরো কুরআন মুখস্ত করল ৷৷

সুহাইলা মোসতাফা। বয়স মাত্র সাত বছর দু’মাস হয়েছে। মাত্র ২ বছর ৩ মাসে মায়ের কাছে পবিত্র কুরআন মুখস্থ করে ‘হাফেজা’ খেতাব অর্জন করেছে সে।

কীর্তিমান এই হাফেজা সিলেট শহরস্থ খাদিমপাড়ার বাসিন্দা ও মারকাজে ইমাম আবু হানিফা সিলেট-এর প্রতিষ্ঠাতা, মুফতী মোস্তফা সুহাইল হেলালি সাহেবের মেয়ে।

মায়ের পরশে ও বাড়ির নিকটস্থ একটি মাদরাসার উসতাজদের দেখাশোনায় হাফেজা হয়েছে সোহাইলা। মা-বাবার স্বপ্ন সব মেয়েদেরকে ঘরে হাফেজা বানানো।



সুহাইলার বড় বোন আটারো পারা মুখস্থ করেছে। বয়স তেরো’র কোঠায়। কিন্তু মেধাবী সুহাইলা আগেই কৃতিত্ব অর্জন করে ফেলে।

এ বিষয়ে বাবা মুফতী মোসতাফা সুহাইল অনুভূতি জানতে চাইলে বলেন,“আমার কী আর অনুভূতি, তার মায়ের মেহনত, উসতাজদের দেখাশুনা ও আল্লাহর তাওফিকে এসব হয়েছে বলে মনে করি।”

Featured post

কুরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা

 কোরবানী বিষয়ক গুরুত্বপূর্ণ ৬৫টি মাসআলা ||-----๑▬▬๑﷽๑▬▬๑-----|| কোরবানী একটি ঐতিহাসিক স্মৃতিময় আমল। আল্লাহ বলেন فصل لربك وانحر হে নবী! আপনি ...